ঢাকা, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাইকো মামলা বাতিলে শেখ হাসিনার করা আবেদনের শুনানি শেষে রায় দেওয়া শুরু করেছে হাইকোর্ট।
বিচারপতি মো. শামসুল হুদা ও বিচারপতি আবু বকর সিদ্দিকীর বেঞ্চ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রায় পড়া শুরু করে।
এর আগে শুনানিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে বক্তব্য রাখেন অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু। মামলার বাদি দুর্নীতি দমন কমিশনের পক্ষে বক্তব্য রাখেন খুরশিদ আলম খান।
২০০৭ সালের ৯ ডিসেম্বর তেজগাঁও থানায় করা এ মামলায় অভিযোগ করা হয়, ছাতক, কামতা ও ফেনীর গ্যাসক্ষেত্র তেল-গ্যাস অনুসন্ধানকারী বিদেশি প্রতিষ্ঠান নাইকোকে বরাদ্দ দেওয়ার মাধ্যমে রাষ্ট্রের ১৩ হাজার ৬৩০ কোটি ৫০ লাখ টাকা ক্ষতি হয়েছে।
২০০৮ সালের ৭ মে এ মামলায় অভিযোগপত্র দেওয়া হয়। মামলাটি বাতিলে আওয়ামী লীগ সভানেত্রী হাসিনার আবেদনে ২০০৮ সালের ৭ আগস্ট হাইকোর্ট মামলার কার্যক্রম স্থগিত করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২১৫ ঘ.
bdnews24