২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

র‌্যাবের জনসংযোগ শাখার বক্তব্য

"নিখোঁজ র‌্যাব সদস্যকে খোঁজার সময় নেই র‌্যাবের!" সংবাদ শিরোনামের প্রতিবাদ জানিয়েছে র‌্যাব সদর দপ্তর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2010, 05:38 PM

Updated : 24 Aug 2022, 07:24 PM

ঢাকা, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- "নিখোঁজ র‌্যাব সদস্যকে খোঁজার সময় নেই র‌্যাবের!" সংবাদ শিরোনামের প্রতিবাদ জানিয়েছে র‌্যাব সদর দপ্তর। র‌্যাবের আইন ও জনসংযোগ শাখার পরিচালক কমান্ডার মোহাম্মদ সোহায়েল রাত পৌনে ১১টায় টেলিফোন করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নিখোঁজ নূরনবীকে খুঁজে বের করতে র‌্যাবের সময় নেই, এটি ঠিক নয়। সংশ্লিষ্ট কর্মকর্তা ঠিক এভাবে বলেননি। আমরা তাকে খুঁজে বের করতে সর্বাত্মক চেষ্টা করছি। সবগুলো ব্যাটালিয়নকে বলা হয়েছে। প্রতিটি থানাতেও সমন পাঠানো হয়েছে।" তিনি বলেন, "নুরনবী কিছটা মানসিক ভারসাম্যহীন ছিল। এ কারণে তাকে হয়তো খুঁজে পেতে সমস্যা হচ্ছে। তবে আমরা তাকে খুঁজে পাব বলে আশা করছি।" এ ব্যাপারে র‌্যাবসদর দপ্তরসহ সব ব্যাটালিয়ন চেষ্টা করছে বলে জানান সোহায়েল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/পিডি/২৩৩৩ ঘ.