২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে আগুনে পুড়ে দু'জনের মৃত্যু

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার গড়পাড়া গ্রামে আগুনে পুড়ে এক পরিবারের দু'জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো চারজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2010, 01:27 PM

Updated : 24 Aug 2022, 07:18 PM

জামালপুর, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামালপুরের মাদারগঞ্জ উপজেলার গড়পাড়া গ্রামে আগুনে পুড়ে এক পরিবারের দু'জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো চারজন। শুক্রবার রাতে গ্রামের ইসমাইল হোসেনের বাড়িতে ড্রাম থেকে আরেকটি পাত্রে ডিজেল ঢালার সময় কুপি থেকে আগুন ধরে যায়। এতে ছয়জন দগ্ধ হন। তাদের রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেওয়ার সময় রাতেই একজন এবং শনিবার দুপুরে হাসপাতালে আরেকজন মারা যান বলে জানিয়েছেন মাদারগঞ্জ থানার ওসি খোকন চন্দ্র সরকার। নিহতরা হলেন- ইসমাইলের ছেলে আল-আমীন (১৪) ও ভাইপো ইদ্রিস আলী (১৬)। চিকিৎসাধীন আছেন- ইসমাইল হোসেন, বিলকিছ বেগম, বাদশা মিয়া ও আব্দুল জলিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৯২৩ ঘ.