২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে জামায়াত নেতা গ্রেপ্তার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবিরের হামলা ও ছাত্রলীগকর্মী ফারুক হোসেন হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে শনিবার জামায়াতে ইসলামীর এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2010, 10:13 AM

Updated : 24 Aug 2022, 07:18 PM

রাজশাহী, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবিরের হামলা ও ছাত্রলীগকর্মী ফারুক হোসেন হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে শনিবার জামায়াতে ইসলামীর এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আফজ উদ্দিন কাটাখালী পৌরসভা জামায়াতের নায়েবে আমির। একই অভিযোগে রাবির নৃ-বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আব্দুর রাজ্জাককেও গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন মতিহার থানার ওসি তোফাজ্জল হোসেন খান। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুপুর ২টার দিকে কাটাখালী বাজার থেকে আফাজ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। ৮ ফেব্র"য়ারি রাবিতে শিবিরের হামলার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।" রাজ্জাককে গ্রেপ্তার করা হয় দুপুরে রাবি ক্যাম্পাস থেকে। দুজনকেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে ওসি জানান। এ নিয়ে রাবির ঘটনায় রাজশাহীতে চার জামায়াত নেতাকে গ্রেপ্তার করলো পুলিশ ও র‌্যাব। কর্মী গ্রেপ্তার হয়েছে শতাধিক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬১০ ঘ.