২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় জমি নিয়ে সংঘর্ষে নিহত ২

জমি নিয়ে বিরোধের জেরে নওগাঁর মান্দা উপজেলায় বুধবার প্রতিপক্ষের হামলায় দুই ভাই নিহত হয়েছেন। আহত হয়েছেন তাদের বাবা-মাসহ আরো চারজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2010, 11:25 AM

Updated : 24 Aug 2022, 07:13 PM

নওগাঁ, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জমি নিয়ে বিরোধের জেরে নওগাঁর মান্দা উপজেলায় বুধবার প্রতিপক্ষের হামলায় দুই ভাই নিহত হয়েছেন। আহত হয়েছেন তাদের বাবা-মাসহ আরো চারজন। নিহতরা হলেন উপজেলার রাঙ্গামাটি কৈবত্যপাড়া গ্রামের বাবুল হোসেনের ছেলে মানিক হোসেন (২৭) ও আব্দুর রশিদ (১৮)। আহত বাবুল হোসেন, তার স্ত্রী রোকেয়া বিবি, মেয়েজামাই মোতালেব হোসেন ও নিহত মানিকের স্ত্রী খালেদা বিবিকে আশংকাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকে পুলিশ মহিলাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে। মান্দা থানার উপ-পরিদর্শক শহিদুল ইসলাম জানান, সকাল সাড়ে ১০টার দিকে গ্রামের আনোয়ার হোসেন ও তার লোকজন ধারালো অস্ত্র নিয়ে তার নিকটাত্মীয় ও প্রতিবেশী বাবুল হোসেনের বাড়িতে হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে আব্দুর রশিদ ঘটনাস্থলে মারা যান। হাসপাতালে নেওয়ার পথে মারা যান মানিক হোসেন। পুলিশ আনোয়ার হোসেন, হারুনুর রশীদ, কোহিনুর বিবি, পারভীন বিবি ও সমত্তভান বেওয়াকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় মান্দা থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭১৮ ঘ.