ঢাকা, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মোহাম্মদপুর থানা পুলিশ সোমবার সকালে প্রায় ১ হাজার বোতল ফেনসিডিল আটক এবং তিনজনকে গ্রেপ্তার করেছে।
মোহাম্মদপুর থানার ওসি ভুইয়া মাহবুব হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ১০টার দিকে মোহাম্মদিয়া হাউজিং লিমিটেডের আনোয়ারা বেগমের বস্তিতে থানা পুলিশের একটি দল অভিযান চালায়।
পুলিশ দলটি বস্তির বাবুলের ঘর থেকে ৯৫৪ বোতল ফেনসিডিল উদ্ধার এবং রিনা বেগম (৩৫), জানু বেগম (৬০) এবং বাবুলের ভাই মহিন ইসলাম (১৭)কে গ্রেপ্তার করে।
মহিন ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার রাতে ফেনসিডিলের এ চালানটি ট্রাকে করে আসে।
বাবুল ফেনসিডিল বিক্রির সঙ্গে জড়িত বলে জানান তিনি।
এ বিষয়ে মোহাম্মদপুর থানায় একটি মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআই/১৫২০ ঘ.
bdnews24