২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে এসেছেন সজিব

আওয়ামী লীগের সদস্যপদ পাওয়ার চার দিন পর সোমবার সকালে দেশে এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2010, 06:50 AM

Updated : 24 Aug 2022, 07:11 PM

ঢাকা, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের সদস্যপদ পাওয়ার চার দিন পর সোমবার সকালে দেশে এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয়। যুক্তরাষ্ট্র প্রবাসী সজিবকে গত বৃহস্পতিবার রংপুর আওয়ামী লীগ সদস্য পদ দেয়। এটা তার রাজনীতিতে সক্রিয় হওয়ার ইঙ্গিত বলে মনে করছে দলীয় কর্মীরা। প্রধান বিরোধী দল বিএনপি ইতিমধ্যে সজিবের আওয়ামী লীগের আনুষ্ঠানিক যোগদানকে স্বাগত জানিয়েছে। সজিবের একটি ঘনিষ্ঠ সূত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানায়, সজিব সকাল সাড়ে ৭টায় বিমান থেকে হজরত শাহজালাল বিমানবন্দরে নামেন। তার সঙ্গে স্ত্রীও রয়েছেন। স্ত্রীকে নিয়ে সজিব উঠেছেন মা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি ভবন যমুনায়। এবার সজিব বেশ কিছুদিন থাকবেন বলে ওই সূত্র জানায়। রংপুরে জয়ের পক্ষে আওয়ামী লীগের সদস্যপদ পূরণ করেন আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১২৪০ ঘ.