২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যবসায়ী হত্যার দায়ে ৯ জনকে যাবজ্জীবন

কেরানীগঞ্জের ব্যবসায়ী মো. আলম হত্যা মামলায় ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2010, 04:20 PM

Updated : 24 Aug 2022, 07:08 PM

ঢাকা, ফেব্রুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কেরানীগঞ্জের ব্যবসায়ী মো. আলম হত্যা মামলায় ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। রোববার বিকালে ঢাকার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ এসএম সাইফুল ইসলাম এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন, নূরুল হক, মিলন, মাখন, হারুন, শতদল চন্দ্র দাস, সিরাজ, জাহাঙ্গীর, সোবাহান ও বাবুল। রায়ে সাজাপ্রাপ্তদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা এবং তা অনাদায়ে আরো এক বছর কারাদণ্ডেরও আদেশ হয়েছে। মামলায় রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি কাজী শাহানারা ইয়াসমিন এবং অসামিপক্ষে অ্যাডভোকেট আবুল কাশেম তালুকদার ও মোক্তার আহমেদ মামলা পরিচালনা করেন। ১৯৯৯ সালের ২ এপ্রিল ব্যবসার কাজ শেষে জিনজিরা বাজার থেকে বাসায় ফেরার পথে রাত সাড়ে ১১টার দিকে সোবহানবাদ ব্রিজের ওপর আসামিরা আলমকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করে। এই ঘটনায় তার মা বকুল বেগম বাদী হয়ে মামলাটি করেন। পিপি শাহানারা ইয়াসমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আসামিরা আলম হত্যার ঘটনায় মামলা করায় বাদীর আরেক ছেলেকেও হত্যা করেছে। ওই হত্যা নিয়ে আলাদা মামলা রয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/জিএনএ/২২১১ ঘ.