২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুয়াশায় পারাপার ব্যাহত, যানজট

কুয়াশায় চার ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় শুক্রবার সকাল থেকে মাওয়া ও কাওড়াকান্দিতে যানজট লেগে আছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2010, 10:19 AM

Updated : 24 Aug 2022, 07:06 PM

মাদারীপুর/মানিকগঞ্জ, ফেব্রুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুয়াশায় চার ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় শুক্রবার সকাল থেকে মাওয়া ও কাওড়াকান্দিতে যানজট লেগে আছে। হঠাৎ করেই বৃহস্পতিবার রাতে কুয়াশার সৃষ্টি হওয়ায় রাত ১২টা থেকে ভোর ৪টা পর্যন্ত ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ ছিলো। এছাড়া নদীতে পানি কমে যাওয়ায় ফেরিগুলোকে অনেক পথ ঘুরপথে চলতে হচ্ছে, যা যানজট বাড়িয়ে তুলেছে। কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথেও ফেরি চলাচল ব্যাহত হয়েছে। সকাল সাড়ে ৭টা থেকে ৯টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল। এ কারণে উভয় ঘাটে কয়েক শ' পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী বাস আটকা পড়ে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর: মাদারীপুর: বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডাবি