২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে অস্ত্রসহ ইউপি সদস্য গ্রেপ্তার

গুলি করে পালানোর সময় অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছেন কক্সবাজারের এক ইউপি সদস্য ও তার ভাই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2010, 11:25 AM

Updated : 24 Aug 2022, 07:03 PM

কক্সবাজার, ফেব্র"য়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গুলি করে পালানোর সময় অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছেন কক্সবাজারের এক ইউপি সদস্য ও তার ভাই। এরা হলেন- পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়ন পরিষদ সদস্য আবু তৈয়ব ও তার ভাই আবু তাহের। তাদের কাছ থেকে একটি দেশি লম্বা বন্দুক, একটি শর্টগান ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গুলিবিদ্ধ আবদুল খালেককে পেকুয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। উপজেলার মগনামা গ্রামে বুধবার সকালে এই ঘটনা ঘটে বলে জানান পেকুয়া থানার ওসি বসুদত্ত চাকমা। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা ১১টার দিকে আবু তৈয়ব ১০/১২ জন লোক নিয়ে আবদুল খালেকের জমি দখল করতে যান। এ সময় আবদুল খালেক বাধা দিলে আবু তৈয়ব তাকে গুলি করেন। এরপর ফাঁকা গুলি করতে করতে পালানোর চেষ্টা করেও এলাকাবাসীর হাতে ধরা পড়েন তারা। পরে পুলিশে ওই দু'ভাইকে গ্রেপ্তার করে। মামলার প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭১৫ ঘ.