চট্টগ্রাম, ফেব্র"য়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) দুই কর্মকর্তাকে মঙ্গলবার রাতে তাৎক্ষণিক বদলি করা হয়েছে।
এরা হলেন- সিএমপি'র সহকারী কমিশনার (ট্রাফিক) ওয়াহেদুল হক চৌধুরী ও সহকারী কমিশনার (পাঁচলাইশ অঞ্চল) নূরুল হুদা।
মঙ্গলবার রাত সাড়ে ৭টায় ফ্যাক্সযোগে তাৎক্ষণিক বদলির এ আদেশ আসে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বদলি হওয়া কর্মকর্তাদের বুধবারের মধ্যে র্যাব সদরদপ্তরে রিপোর্ট করতে বলা হয়েছে।
তবে কী কারণে বদলি করা হয়েছে সে বিষয়ে তিনি কিছুই বলেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/ডিডি/২৩২৫ ঘ.
bdnews24