কিশোরগঞ্জ, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দায়িত্বে অবহেলা ও অসদাচরণের অভিযোগে কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার ওসি ও এক উপ-পরিদর্শককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এরা হলেন- ওসি মোজাম্মেল হোসেন ও উপ-পরিদর্শক (এসআই) মো. মোস্তাফিজুর রহমান।
বুধবার পুলিশ সদরদপ্তরের এক পত্রে এ নির্দেশ দেওয়া হয়েছে।
ওসি ওসি মোজাম্মেল হোসেনকে খুলনা মহানগর পুলিশ (কেএমপি) কমিশনারের কার্যালয়ে সংযুক্ত এবং এসআই মো. মোস্তাফিজুর রহমানকে কিশোরগঞ্জ পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে বলে ওই পত্রে জানানো হয়।
মোজাম্মেল হোসেন ও মোস্তাফিজুর রহমান বরখাস্তের আদেশ পাওয়ার কথা স্বীকার করেছেন।
কিশোরগঞ্জের পুলিশ সুপারিনটেনডেন্ট এআরএম আলিফও ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৪৯ ঘ.
bdnews24