২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চগড়ে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

পঞ্চগড়ের হাড়িভাষা সীমান্তে বুধবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। বিএসএফ তার লাশও নিয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2010, 12:28 PM

Updated : 24 Aug 2022, 06:52 PM

পঞ্চগড়, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পঞ্চগড়ের হাড়িভাষা সীমান্তে বুধবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। বিএসএফ তার লাশও নিয়ে গেছে। নিহতের নাম ইসলাম মিয়া (৩৮)। তিনি সদর উপজেলার হাড়িভাষা ইউনিয়নের মাধুপাড়া গ্রামের প্রয়াত অফিছউদ্দিনের ছেলে। বাংলাদেশ রাইফেল্স (বিডিআর) জানিয়েছে, দুপুর আড়াইটার দিকে মাধুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পঞ্চগড় ২৫ রাইফেল্স ব্যাটালিয়নের কর্মকর্তা হাসিবুল হোসেন সাংবাদিকদের জানান, মাধুপাড়ার ইসলাম সীমান্তের মেইন পিলার ৭৪৮ এর সাব-পিলার ২৫ ও ২৬ এলাকায় বাংলাদেশের একটি চা বাগানে ঘাস কাটছিলেন। ওপাড়ে ভারতের চা বাগান আছে। তিনি বলেন, "ঘাস কাটায় মগ্ন ইসলাম মিয়াকে লক্ষ করে বিডিআরের ঘাগড়া বিওপির বিপরীতে ভারতের ৪৮ বিএসএফ ব্যাটালিয়নের সিংগিমারি ফাঁড়ির সদস্যরা অতর্কিত গুলি চালায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে তার লাশ বিএসএফ সদস্যরা নিয়ে যায়।" ঘটনার প্রতিবাদ ও পতাকা বৈঠকের আহবান জানিয়ে বিএসএফকে চিঠি পাঠানো হয়েছে বলেও তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১৮২০ ঘ.