ঢাকা, ফেব্রুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কবি মোহাম্মদ রফিক ও প্রয়াত নাট্যকার সাঈদ আহমেদসহ ১৫ জনকে এবারের একুশে পদকের জন্য মনোনীত করেছে সরকার।
মঙ্গলবার সংস্কৃতি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
মোহাম্মদ রফিক ও সাঈদ আহমেদ দুজনেই সাহিত্যে এ পদকের জন্য মনোনীত হয়েছে।
ভাষা সংগ্রামের জন্য এ বছর মনোনয়ন পেয়েছেন ডা. গোলাম মাওলা (মরণোত্তর)। গবেষণার জন্য পাচ্ছেন অধ্যাপক মুনতাসীর মামুন এবং নাট্যকলায় নাসিরউদ্দিন ইউসুফ।
সাহিত্যে হেলেনা খান এবং চিত্রশিল্পে এ কে এম আবদুর রউফ (মরণোত্তর) ও ইমদাদ হোসেন পুরস্কার পাচ্ছেন। চিত্র সাংবাদিক হিসেবে পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন মো. আলম (মরণোত্তর)।
শিল্পী পার্থ প্রতিম মজুমদার (মুকাভিনয়), আহমেদ ইমতিয়াজ বুলবুল (সুরকার) ও লায়লা হাসান (নৃত্য) এবার একুশে পুরস্কার পাচ্ছেন।
সামাজিক ব্যক্তিত্বে পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন এএসএইচকে সাদেক (মরণোত্তর) ও সংঘরাজ জ্যোতিপাল মহাথের (মরণোত্তর) ও হানিফ সংকেত।
আগামী ২০ ফেব্র"য়ারি এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনীতদের হাতে মর্যাদাপূর্ণ এ পদক তুলে দেবেন।
পদকপ্রাপ্তরা একটি সম্মাননাপত্র এবং এককালীন ১ লাখ টাকা নগদ টাকা এবং তিন ভরি ওজনের একটি স্বর্ণপদক পাবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএআর/এমআই/২০১০ ঘ.
bdnews24