ঢাকা, ফেব্রুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জলবায়ু তহবিল পরিচালনায় বিশ্বব্যাংকের ভূমিকা নিয়ে এখনো দ্বন্দ্বে আছে বাংলাদেশ ও এর উন্নয়ন অংশীদার দেশগুলো।
সরকারের বিরোধিতা করলেও উন্নয়ন অংশীদাররা বিশ্বব্যাংককে এ তহবিলের জন্য প্রতিশ্র"ত অর্থের কর্তৃত্ব দেওয়ার বিষয়ে জোর সুপারিশ জানাচ্ছে।
জলবায়ু পরিবর্তনের জন্য 'মাল্টি ডোনার ট্রাস্ট ফান্ড' নিয়ে উন্নয়ন সহযোগীদের সঙ্গে সরকারের কিছু 'দ্বিমত' থাকার কথা স্বীকার করেছেন পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ।
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ডেভেলপমেন্ট ফোরামের (বিডিএফ) দুই দিনব্যাপী বৈঠকের দ্বিতীয় দিন মঙ্গলবার জলবায়ু বিষয়ক অধিবেশনের পর তিনি সাংবাদিকদের বলেন, জলবায়ু পরিবর্তন সহায়তার প্রতিশ্র"ত তহবিল অনুদানের অর্থ, সহজ শর্তের ঋণ নয়।
"তাই আমরা অবশ্যই এই তহবিল গ্রহণ করবো।"
অযাচিত শর্ত জুড়ে দিতে পারে এমন আশঙ্কায়ই বিশ্বব্যাংককে এ তহবিলের কর্তৃত্ব দিতে সরকার নারাজ। অবশ্য একটি 'আপস' হিসেবে বিশ্বব্যাংকের কারিগরী সহায়তা নিতে রাজি হতে পারে সরকার।
জলবায়ু তহবিলের একটি অংশের প্রতিশ্র"তি দেওয়া যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা
bdnews24