২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবাদি জমিতে চিংড়ি চাষ বন্ধের নির্দেশ

কৃষি জমিতে চিংড়ি চাষ বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2010, 03:05 PM

Updated : 24 Aug 2022, 06:49 PM

ঢাকা, ফেব্রুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কৃষি জমিতে চিংড়ি চাষ বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি এ টি এম ফজলে কবীরের বেঞ্চ এ নিদের্শ দেয়। মৎস্য ও প্রাণী সম্পদ, আইন, কৃষি, পানি সম্পদ, স্থানীয় সরকার, শিল্প, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব এবং সংশ্লিষ্ট এলকার জেলা প্রশাসকদের এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। লবণাক্ত পানি ঢুকিয়ে আবাদি জমিতে চিংড়ি চাষ বন্ধের আদেশ চেয়ে গত ১০ জানুয়ারি রিট করে বেলা। বেলার পক্ষে মামলা পরিচালনা করেন ইকবাল কবীর এবং সরকারের পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রাজিক আল জলিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এএল/জিএনএ/২০৫১ ঘ.