কুষ্টিয়া, ফেব্রুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কুষ্টিয়া সরকারি কলেজে ভর্তি কার্যক্রম বন্ধ এবং সাংবাদিকদের ওপর হামলার পর এবার ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে আটকজন আহত হয়েছেন।
সোমবার সকালে কলেজ ক্যাম্পাসে ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থক ছাত্রলীগের দুপক্ষের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় তারা পরস্পরের প্রতি ইটপাটকেল নিক্ষেপ করে।
এক পর্যায়ে কলেজের সামনের সড়কেও সংঘর্ষ ছড়িয়ে পড়ে এবং দুটি হাতে তৈরি বোমার বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে বলে জানিয়েছেন কুষ্টিয়া সদর থানার ওসি আসাদুজ্জামান।
তিনি সাংবাদিকদের জানান, সংঘর্ষের সময় কয়েকজন আহত হয়েছে শুনেছি। কিন্তু তাদের খুঁজে পাওয়া যায়নি। চিকিৎসার জন্য তারা হাসপাতাল বা ক্লিনিকে ভর্তি হয়নি। সম্ভবত ধরা পড়ার ভয়ে তারা গোপনে চিকিৎসা নিচ্ছে।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, সকাল ১১ টার দিকে কলেজ ছাত্রলীগের সাবেক নেতা এনাম হান্নান বিশ্বাস ও সাইফুল ইসলামের অনুসারীদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বেধে যায়। এক পর্যায়ে সংঘর্ষকারীরা কলেজের সামনের সড়কে বোমার বিস্ফোরণ ঘটায়। এতে শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
তারা জানান, আহতদের উদ্ধার করে তাদের কর্মীরা নিয়ে গেছে। তবে তাদের পরিচয় কেউ জানাতে পারেনি।
সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে উভয় পক্ষকে বাধা দেওয়ার পরও তারা ইট পাটকেল ছোড়াছুড়ি চলতে থাকে।
ওসি আসাদুজ্জামান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাত রাউন্ড কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করেছে।
কলেজ অধ্যক্ষ হাসানুজ্জামান জানান, স্নাতক প্রথমবর্ষে ছাত্র-ছাত্রী ভর্তির জন্য মৌখিক পরীক্ষা চলাকালে রোববার কিছু ছাত্র ভর্তি কার্যক্রমে বাধা দেয়। নিরাপত্তার স্বার্থে ভর্তি কার্যক্রম সাময়িক বন্ধ রয়েছে। আজ আবারো তারা কলেজে বিশৃঙ্খলা ঘটিয়েছে।
কলেজ ছাত্রলীগের নেতারা
bdnews24