২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপসচিব পর্যায়ের ছয় কমকর্তা বদলি

উপসচিব পর্যায়ের ছয় কর্মকর্তাকে রোববার বদলি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2010, 02:00 PM

Updated : 24 Aug 2022, 06:48 PM

ঢাকা, ফেব্রুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উপসচিব পর্যায়ের ছয় কর্মকর্তাকে রোববার বদলি করা হয়েছে। এছাড়া জনপ্রশাসনে কর্মরত সেনাবাহিনীর কয়েকজন কর্মকর্তার পদেও রদবদল এনেছে সরকার। উপসচিবদের মধ্যে বাংলাদেশ সার্ভিসেস লি.-এর সচিব আমিনুর রব চৌধুরী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে, বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) তাইয়েবুল ইসলাম ও বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ মহিউদ্দিনকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে, কোয়ালিটি সাপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন প্রকল্পের পরিচালক শাহিদ হাসানকে বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ে এবং বাংলাদেশ বেতারের পরিচালক বদরুল আলমকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে বদলি করা হয়েছে। বিদ্যুৎ বিভাগের উপসচিব হিসেবে বদলির আদেশাধীন আজিজুল ইসলামকে ওএসডি করে একই বিভাগে সংযুক্ত করা হয়েছে। সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল হাবিবুর রহমান কামালকে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিউপি)-এর নিবন্ধক হিসেবে প্রেষণে নিয়োগ করা হয়েছে। এছাড়া চট্টগ্রাম মেরিন একাডেমীর প্রশিক্ষক নৌবাহিনীর কর্মকর্তা লে. কমান্ডার রইছ উদ্দিনকে প্রত্যাহার করে সশস্ত্র বাহিনী বিভাগে ফেরৎ পাঠানো হয়েছে। ওই পদে নতুন নিয়োগ পেয়েছেন লে. কমান্ডার গোলাম কিবরিয়া। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক আরজুমান্দ হাবিবের অবসর প্রস্তুতিমূলক ছুটি বাতিল (এলপিআর) করে তাকে একই পদে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। ৯ ফেব্র"য়ারি তার অবসর প্রস্তুতিমূলক ছুটি শুরু হয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/জিএনএ/১৯৫৬ ঘ.