২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলা-৩ আসন শূন্য, জানালেন স্পিকার

ভোলা-৩ আসন শূন্য ঘোষণা করেছেন স্পিকার আবদুল হামিদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2010, 10:00 AM

Updated : 24 Aug 2022, 06:43 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলা-৩ আসন শূন্য ঘোষণা করেছেন স্পিকার আবদুল হামিদ। ফলে বুধবার থেকে আগামী ৯০ দিনের মধ্যে সেখানে নতুন করে নির্বাচন করতে হবে। বিকালে অধিবেশন শুরুতেই স্পিকার ওই আসন শূন্য ঘোষণা সংক্রান্ত নির্বাচন কমিশনের প্রজ্ঞাপনটি সংসদকে জানান। স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে বিকাল ৩টায় সংসদ অধিবেশনের সূচনায় প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব শুরু হয়। প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত রয়েছে ৬টি প্রশ্ন। নির্বাচন কমিশন গত রোববার ভোলা-৩ আসনের আওয়ামী লীগের সাংসদ মো. জসিম উদ্দিনের আসনটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করেন। গত বছর হাইকোর্ট এক রায়ে ভোলা-৩ এর আওয়ামী লীগ সংসদ সদস্য মো. জসিমউদ্দিনের সদস্য পদ অবৈধ ঘোষণা করে। চাকরি থেকে অবসরে (বাধ্যতামূলক) যাওয়ার পর পাঁচ বছর অতিবাহিত হওয়ার আগে নির্বাচনে অংশ নেওয়ায় আদালত এ আদেশ দেয়। ২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত নবম সংসদ নির্বাচনে হাফিজকে হারিয়ে জসিম উদ্দিন সংসদ সদস্য নির্বাচিত হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমএইচসি/আরএ/এমআই/১৫৫৬ ঘ.