সাভার, ফেব্র"য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের বংশী নদীতে মঙ্গলবার রাতে কারখানা শ্রমিকদের বহনকারী একটি ট্রলার ডুবে গেছে।
তবে এতে কেউ হতাহত বা নিখোঁজের খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
স্থানীয় লোকজন ২০/২৫ জন নারী শ্রমিককে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতাল ও সাভার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ ছাড়া কয়েকজনকে তাদের আত্মীয়-স্বজনরা বাড়ি নিয়ে গেছেন বলেও স্থানীয়রা জানায়।
ঘটনাস্থল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি সেলিম আহমেদ জানান, রাত ১০টার দিকে শ্রমিকদের নিয়ে ট্রলারটি ফোর্ডনগর ঘাট থেকে বংশী নদীর ওপারে ভাগলপুরের উদ্দেশে যাত্রা করে। ভাগলপুরের কাছাকাছি আসার পর ট্রলারটি ডুবে যায়।
স্থানীয়রা ৫/৭ টি ট্রলার নিয়ে তল্লাশি চালাচ্ছে।
ট্রলারের যাত্রীরা সাভারের ফোর্ডনগর এলাকার বেঙ্গল কার্পেট মিলের শ্রমিক। কারখানার নিজস্ব ওই ট্রলার দিয়ে শ্রমিকদের নদী পারাপারে সাহায্য করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জিএনএ/২৩১২ ঘ.
bdnews24