গাজীপুর, ফেব্র"য়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টঙ্গীতে পোশাক শ্রমিকদের অবরোধের কারণে ঢাকা-ময়মনসিংহ সড়কে গাড়ি চলাচল সোমবার সকাল ৯টা থেকে বন্ধ রয়েছে।
বকেয়া বেতন-ভাতা দাবিতে জয়েন্ট টেক্স কারখানার কয়েকশ শ্রমিক সড়ক অবরোধ করে রেখেছে। তাদের রাস্তা থেকে সরাতে আলোচনা চালিয়ে যাচ্ছে পুলিশ।
টঙ্গী থানার ওসি তপন চন্দ্র সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মালিকানা বিষয়ক জটিলতায় ওই কারখানার শ্রমিকদের বেতন-ভাতা বন্ধ হয়ে আছে।
পরিস্থিতির অবনতি ঠেকাতে সেখানে পর্যাপ্ত সংখ্যক পুলিশ ও র্যাব সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন গাজীপুর শিল্পাঞ্চলের সহকারী পুলিশ সুপার মনোয়ার হোসেন।
২০০৭ সালে বিজিএমইএ সহসভাপতি মো. ফারুক হাসান ওই কারখানা হাসান সাইদ ও তার ভাই নওশাদ হাসানের কাছে বিক্রি করেন। তবে মালিকানা হস্তান্তরের জটিলতায় গত ১৪ জানুয়ারি থেকে কারখানা বন্ধ।
ওসি বলেন, "বর্তমান মালিকরা বলছেন, কারখানা বিক্রির সময় ব্যাংক ঋণের সুরাহা করার শর্ত ছিলো, যা আগের মালিক পালন করেনি। অন্যদিকে ফারুক হোসেন বলছেন, সব শর্তই পালন করা হয়ছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৩০০ ঘ.
bdnews24