২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙামাটিতে দুর্ঘটনায় নিহত ২

রাঙামাটির কাউখালী উপজেলায় রোববার রাতে বাসচাপায় দুইজন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2010, 06:20 AM

Updated : 24 Aug 2022, 06:41 PM

রাঙামাটি, ফেব্রুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাঙামাটির কাউখালী উপজেলায় রোববার রাতে বাসচাপায় দুইজন নিহত হয়েছে। পুলিশ জানায়, রাত পৌনে ৯টার দিকে রাঙামাটি-চট্টগ্রাম সড়কের ঘাগড়া এলাকায় একটি বাস একটি সিএনজি অটোরিকশাকে চাপা দিলেও ওই দুজন মারা যায়। নিহতদের একজন অটোরিকশা চালক সুরত আলী (৪০)। অপর জনের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। কাউখালী থানার উপপরিদর্শক (এসআই) আবুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "চট্টগ্রাম থেকে রাঙামাটিগামী পাহাড়িকা পরিবহনের একটি বাস ঘাগড়া এলাকায় অটোরিকশাটিকে চাপা দেয়। এতে চালক সুরত ঘটনাস্থলেই মারা যায়।" হাসপাতালে নেওয়ার পথে মারা যায় অটোরিকশার এক যাত্রী। পুলিশ বাসটি আটক করেছে, তবে চালক পলাতক। এ বিষয়ে থানায় একটি মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/১২১৫ ঘ.