২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'বিচারপতিদেরও সম্পদের হিসাব দেওয়া উচিত'

নতুন প্রাধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম বলেছেন, স্বচ্ছতার জন্য বিচারপতিদেরও সম্পদের হিসাব দেওয়া উচিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2010, 07:20 PM

Updated : 24 Aug 2022, 06:38 PM

ঢাকা, ফেব্রুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন প্রাধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম বলেছেন, স্বচ্ছতার জন্য বিচারপতিদেরও সম্পদের হিসাব দেওয়া উচিত। রোববার নিজের চেম্বারে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। গত ৪ ফেব্র"য়ারি প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম। সোমবার তিনি বিচারপতি মো. তাফাজ্জল ইসলামের স্থলাভিষিক্ত হবেন। বিচারপতি করিম বলেন, "স্বচ্ছতার জন্য বিচারপতিদেরও সম্পদের হিসাব দেওয়া উচিত। এই রেওয়াজ ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে রয়েছে।" তিনি বলেন, "আমি আপ্রাণ চেষ্টা করবো স্বল্প সময়ে, স্বল্প ব্যয়ে জনগণের ন্যায় বিচার পাওয়ার বিষয় নিষ্পত্তি করতে। বিচার চাইতে এসে কেউ যাতে অবিচারের শিকার না হয়, সেই বিষয়টি দেখবো। দেশের ১৫ কোটি লোক আজ আমার দিকে তাকিয়ে আছে।" হাইকোর্টে জমে থাকা মামলা প্রসঙ্গে নতুন প্রধান বিচারপতি বলেন, "আমি চেষ্টা করবো মামলা জট কমিয়ে আনার। বিচারপতি স্বল্পতা এবং কোর্ট স্বল্পতার জন্য মামলার জট তৈরি হচ্ছে।" সাংবাদিকদের উদ্দেশে প্রাধান বিচারপতি বলেন, "এমন সংবাদ পরিবেশন করা উচিত হবে না, যাতে ন্যায় বিচার বিঘি