রাজশাহী, ফেব্রুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী মহানগরীতে শুক্রবার রাতে ৩৩ হাজার টাকার জাল নোট উদ্ধার করেছে র্যাব।
জাল নোট তৈরি চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৫ এর কর্মকর্তা মেজর মো. শহিদুল্লাহ।
তিনি সাংবাদিকদের জানান, রাত পৌনে ১২টার দিকে নগরীর বোয়ালিয়া থানাধীন দোশর মণ্ডলের মোড়ে অভিযান চালিয়ে নাটোর সদর উপজেলার কাউছার মণ্ডলকে ৬৬টি পাঁচশ' টাকার জাল নোটসহ আটক করা হয়।
তার দেওয়া তথ্য অনুযায়ী শনিবার বিকেল তিনটার দিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার খড়িয়াল চোখা গ্রামের আব্দুর রাজ্জাকে মনাকষা বাজার থেকে আটক করে র্যাব সদস্যরা।
র্যাব কর্মকর্তা জানান, এ ব্যাপারে বোয়ালিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। গ্রেপ্তারকৃতদের র্যাব কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৪৫ ঘ.
bdnews24