২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

'প্রবাসীদের অর্থ উৎপাদনশীল খাতে ব্যয় করুন'

প্রবাসীদের পাঠানো অর্থ উৎপাদনশীল খাতে ব্যয় করার আহবান জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব নাসির উদ্দিন আহমদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2010, 03:09 PM

Updated : 24 Aug 2022, 06:38 PM

সিলেট, ফেব্রুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রবাসীদের পাঠানো অর্থ উৎপাদনশীল খাতে ব্যয় করার আহবান জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব নাসির উদ্দিন আহমদ। শনিবার সিলেটে দ্য সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট এর যৌথ উদ্যোগে ব্যবসায়ী ও সুধীজনদের সঙ্গে রাজস্ব সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান। এনবিআর চেয়ারম্যান আগামী বাজেটের জন্য এখন থেকে উন্নয়নমূলক প্রস্তাবনা তৈরি করার আহ্বান জানিয়ে বলেন, বাজেট এদেশের জনগণের উন্নয়নের জন্যই করা হয়। এজন্য আপনাদের অংশগ্রহণ একান্ত প্রয়োজন। তিনি বলেন, "এনবিআরের একমাত্র উদ্দেশ্য দেশের উন্নয়ন সাধন। আপনারা সরকারের কোষাগারে টাকা দিচ্ছেন। আপনাদের প্রতি আমাদের দায়িত্ব রয়েছে।" চেম্বার ভবনে চেম্বার প্রশাসক ফারুক মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন- কাস্টমস ও ভ্যাট কমিশনার সাইফুল ইসলাম, কর কমিশনার গোলাম নবী, মৌলভীবাজার চেম্বারের সভাপতি এম এ আহাদ এবং সুনামগঞ্জ চেম্বারের সভাপতি খায়রুল হুদা চপল, সভায় ঢাকা চেম্বারের সিনিয়র সহসভাপতি শাকিল আহমদ চৌধুরী, ব্রিটিশ চেম্বার অব কমার্সের সভাপতি হিজকিল গোলজারও বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এমএসবি/২১০২ ঘ.