ঢাকা, ফেব্রুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীকে ফেরত দিতে উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন কানাডার পার্লামেন্ট সদস্য মারিয়া মিন্না।
শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফোরামের বৈঠকে পরিবেশ প্রতিমন্ত্রী ড. হাছান মাহমুদের আবেদনের পরিপ্রেক্ষিতে তিনি এ আশ্বাস দেন।
মারিয়া মিন্না বলেন, "বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকারকে সহায়তা করার জন্য কানাডা সরকারকে জোর অনুরোধ জানাবো।"
তিনি বাংলাদেশ-কানাডা গ্র"পের কানাডা অংশের চেয়ারম্যান ও কানাডার প্রাক্তন ডেভেলপমেন্ট কো-অপারেশন মিনিস্টার।
এর আগে ফোরামের বাংলাদেশ অংশের চেয়ারম্যান হাছান মাহমুদ দণ্ডপ্রাপ্ত নূর চৌধুরীকে ফিরিয়ে আনার বিষয়ে কানাডা সরকারের 'সক্রিয় সহায়তা' কামনা করেন।
স
bdnews24