২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জে কুকুরের কামড়ে আহত ৫০

সুনামগঞ্জে কুকুরের কামড়ে মহিলা, শিশুসহ ৫০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2010, 01:50 PM

Updated : 24 Aug 2022, 06:36 PM

সুনামগঞ্জ, ফেব্র"য়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সুনামগঞ্জে কুকুরের কামড়ে মহিলা, শিশুসহ ৫০ জন আহত হয়েছে। শুক্রবার দুপুর ২টায় পৌর এলাকার ষোলঘল এলাকায় একটি পাগলা কুকুর এ কাণ্ড ঘটায়। আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। আহতরা হলেন- আডভোকেট আব্দুর রউফ (৫০), ইউসুফ আলী (৬০), সজীব (৮), লিটন (১১), রাসেল (৯), সবুজ মিয়া (১৫), আবদাল (১২), শিমুল (৪), জাহনূর মিয়া (৬), আব্দুল আহাদ (৩০), আব্দুল হামিদ (৩০), আনজীর পাশা (২৪), বাবুল (১১), প্রমোদ চন্দ্র (৪৫), এনামুল হক (১৪), মনির হোসেন (২৭), আব্দুল হায়াত (৪০), আসমা বেগম (৩০), তানিয়া আক্তার (২), মহসিনা আক্তার (৮)। প্রত্যক্ষদর্শীরা সাংবাদিকদের জানান, ষোলঘর এলাকায় বেওয়ারিশ একটি পাগলা কুকুর হঠাৎ করেই পথচারীদের কামড়াতে শুরু করে। এ সময় পাগলা কুকুরের ভয়ে পথচারীরা ছুটাছুটি করতে থাকে। সুনামগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. আব্দুল হাকিম জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আহতদের সংখ্যা বেশি হওয়ায় হাসপাতালে ভ্যাকসিন সংকট দেখা দেয়। বিকালে পৌর কর্তৃপক্ষ মাইকে ঘোষণা দিয়ে কুকুর নিধনে নেমেছে। সুনামগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র নুরুল ইসলাম বজলু জানান, পরিচ্ছন্নতা কর্মীদের বেওয়ারিশ কুকুর নিধনে নামনো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৪৭ ঘ.