২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধ, গ্রেপ্তার ৪ বনদস্যু

বাগেরহাটের মংলা উপজেলার সুন্দরবন এলাকায় ব্যাপক বন্দুকযুদ্ধের পর পুলিশ চার বনদস্যুকে গ্রেপ্তার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2010, 06:26 PM

Updated : 24 Aug 2022, 06:34 PM

বাগেরহাট, ফেব্র"য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের মংলা উপজেলার সুন্দরবন এলাকায় ব্যাপক বন্দুকযুদ্ধের পর পুলিশ চার বনদস্যুকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের নন্দবালা ভারানী এলাকায় এ বন্দুকযুদ্ধ চলে। এ সময় পুলিশদের বহনকারী ট্রলারের চালক খলিলুর রহমান (২৫) গুলিবিদ্ধ হন। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খলিলের বাড়ি মংলা শহরের শ্রম কল্যাণ রোডে। গ্রেপ্তারকৃতরা হল- তিন সহোদর আলম গাজী (৪০), টুকু গাজী (৩৫) ও রনি গাজী (২৫) এবং আলম শেখ (৩০)। এরা সবাই ওই এলাকার বনদস্যু জুলু বাহিনীর সদস্য বলে পুলিশ জানায়। মংলা থানার ওসি কাজী জালাল উদ্দিন আহমেদ বলেন, বিকাল ৩টায় গেপান সংবাদ পেয়ে পুলিশ ভারানী এলাকায় অভিযান চালালে বনদস্যুরা তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এ সময় পুলিশও গুলি শুরু করে। এরপর খবর পেয়ে কোস্টগার্ড এসে পুলিশের সঙ্গে যোগ দেয়। সন্ধ্যা ৭টা পর্যন্ত গোলাগুলি চলে। উভয়পক্ষে অন্তত আট শ' রাউন্ড গোলাগুলি হয় বলেও তিনি জানান। পুলিশ কর্মকর্তা বলেন, ঘটনাস্থল থেকে দু'টি বন্দুক, দু'টি শাটার গান, ২০টি বন্দুকের তাজা গুলি, ২০০ রাউন্ড বন্দুকের গুলির খোসা, একটি রাম দা, দু'টি ২১ ইঞ্চি রঙিন টেলিভিশন, একটি সিডি প্লেয়ার, একটি হ্যান্ড মাইক, একটি বায়নোকুলার, পুলিশ, কোস্টগার্ড, সেনা, নৌ ও বিমান বাহিনীর পোশাক এবং তিনটি বুলেট প্র"ফ ট্রলার আটক করা হয়। গ্রেপ্তাকৃতদের থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০১১ ঘ.