ব্রাহ্মণবাড়িয়া, ফেব্র"য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের বিরামপুর উত্তর পাড়ায় বৃহস্পতিবার সন্ধ্যায় আগুনে পুড়ে ভাই-বোনের মৃত্যু হয়েছে।
এ ছাড়া তাদের মা ও অপর দুই ভাই গুরুতর আহত হয়েছে।
নিহত দুই শিশু হল আবদুর রউফের ছেলে রাব্বী (৫) ও তার বোন নাঈমা (৩)।
আহতরা হল- নিহত শিশুদের মা আসমা বেগম (৩৫), তার দুই ছেলে ইয়ার হোসেন (১২) ও ছাব্বির হোসেন (৮)।
তাদের শহরের একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
সুলতানপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফিরুজুর রহমান বলেন, সন্ধ্যা ৭টার দিকে বিরামপুর উত্তর পাড়ার রউফের ঘরে ডিজেলের ড্রামের পাশে বসে কুপি বাতি ধরানোর সময় ডিজেলে আগুন লাগে। মুহূর্তে ঘরের মধ্যে আগুন লেগে যায়।
স্থানীয় লোকজন প্রায় একঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পুড়ে ঘটনাস্থালেই দুই শিশুর মৃত্যু হয়। বাড়ির বাইরে থাকায় রউফ বেঁচে যান।
সদর থানার উপ-পরিদর্শক মাহবুব হোসেন বলেন, নিহত দুজনের লাশ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের দিয়ে দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২১০ ঘ.
bdnews24