ফরিদপুর, ফেব্র"য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফরিদপুর শহরে বৃহস্পতিবার সন্ধ্যায় ট্রাকের ধাক্কায় এক রিকশা চালকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো দু'জন।
নিহতের নাম মাইনুদ্দীন (৫৫)। আহত দুই রিকশাযাত্রী জহুরুল (৪৫) ও মতিয়ারকে (২০) ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শহরের সিঅ্যান্ডবি ঘাট এলাকার ফরিদাবাদ বেইলি ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।
অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট আনিসুর রহমান বলেন, সিঅ্যান্ডবি ঘাট থেকে একটি ট্রাক ফরিদপুর শহরের দিকে আসছিল। সন্ধ্যা পৌনে ৬টায় ট্রাকটি বেইলি ব্রিজের ওপর রিকশাটিকে ধাক্কা দেয়।
ট্রাকটি আটক করা হয়েছে। চালক পলাতক। মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৫২ ঘ.
bdnews24