২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হত্যার দায়ে চট্টগ্রামে একজনের যাবজ্জীবন

চট্টগ্রামে হত্যার দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন, ১০ হাজার টাকা জরিমানা এবং তা অনাদায়ে আরও ২ বছরের দণ্ডাদেশ দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2010, 02:32 PM

Updated : 24 Aug 2022, 06:35 PM

চট্টগ্রাম, ফেব্র"য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে হত্যার দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন, ১০ হাজার টাকা জরিমানা এবং তা অনাদায়ে আরও ২ বছরের দণ্ডাদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার বিকালে চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শফিকুল করিম এ রায় দেন। সাজাপ্রাপ্ত আসামি মোহাম্মদ ইদ্রিস বর্তমানে পলাতক। অভিযোগ প্রমাণিত না হওয়ায় বিচারক আফসার উদ্দিন ও কফিল উদ্দিন নামে দুইজনকে খালাস দিয়েছেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ও বিশেষ পিপি আইয়ুব খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অভিযোগ প্রমাণিত হওয়ায় ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক এ রায় দিয়েছেন। মামলার বিবরণে জানা গেছে, ২০০৬ সালের ৬ নভেম্বর রাতে নগরীর চান্দগাঁও থানার উত্তর মোহরা এলাকায় শত্র"তার জের ধরে আবদুল কাদের (১৫) নামে ওই কিশোরকে অপহরণ করা হয়। এর দুইদিন পর কাছাকাছি এক ধানক্ষেত থেকে তার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের মামা বাদি হয়ে চান্দগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এসকে/২০৩৪ঘ.