২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরের ৭ জঙ্গি রিমান্ডে

নাটোরের আওয়ামী লীগ নেতাকে অপহরণের অভিযোগে গ্রেপ্তার সাত জঙ্গিকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিন সময় পেয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2010, 09:23 AM

Updated : 24 Aug 2022, 06:36 PM

নাটোর, ফেব্র"য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোরের আওয়ামী লীগ নেতাকে অপহরণের অভিযোগে গ্রেপ্তার সাত জঙ্গিকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিন সময় পেয়েছে পুলিশ। পুলিশের আবেদনে বৃহস্পতিবার নাটোরের অতিরিক্ত মুখ্য হাকিম আক্তারুজ্জামান এ সময় দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আনিছুর রহমান সাংবাদিকদের বলেন, জিজ্ঞাসাবাদের জন্য (রিমান্ড) পাঁচ দিন সময় চাওয়া হয়েছিলো। আদালত তিন দিন সময় মঞ্জুর করেছে। নাটোরের সিংড়া উপজেলার ছাতারদীঘি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রব ওরফে বাদশাকে সোমবার রাতে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় নিষিদ্ধ সংগঠন জামায়াতুল মুজাহিদিনের (জেএমবি) ওই সাত সদস্যকে গ্রেপ্তার করা হয়। তারা হলো- জেএমবি নেতা আব্দুর রাজ্জাক ওরফে রাজু (২৯), নাটোর সদর উপজেলার কানাইখালির মোকছেদ আলীর ছেলে মতিউর রহমান (১৮), মজনু শেখের ছেলে রাসিদুল হক সুজন (২০), কাউছার আলীর ছেলে সিরাজুল ইসলাম ওরফে ধলু (২০), নীচাবাজার মহল্লার মীর রেজাউল করিমের ছেলে মীর আশিকুর রহমান (২২), হাবিবুর রহমানের ছেলে তনু (২৩) ও চৌধুরী বড়গাছা মহল্লার আব্দুর রাজ্জাকের ছেলে মোর্শেদ খান ওরফে মামুন (২২)। তবে জমি-জমা নিয়ে বাদশার সঙ্গে রাজুর পরিবারের বিরোধ রয়েছে বলে স্থানীয়রা জানায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/১৫১৬ ঘ.