২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে যুবককে কুপিয়ে জখম

সীমান্তবর্তী বেনাপোল বাজারে বৃহস্পতিবার এক যুবককে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2010, 08:42 AM

Updated : 24 Aug 2022, 06:36 PM

বেনাপোল (যশোর), ফেব্র"য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সীমান্তবর্তী বেনাপোল বাজারে বৃহস্পতিবার এক যুবককে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। আহত বাদলকে (৩০) শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। তিনি বেনাপোল পৌরসভার টোল আদায়ের কাজ করেন। রাশেদুর রহমান নামে বেনাপোলের এক ব্যবসায়ী সাংবাদিকদের জানান, দুপুর ১২টার দিকে পৌরসভার টোলঘরের সামনে একদল সন্ত্রাসী বাদলের ওপর হামলা চালায়। তারা ধারালো অস্ত্র ও হাতুড়ি দিয়ে তাকে আঘাত করে। হামলাকারীরা খড়িডাঙ্গা গ্রামের বলে স্থানীয়রা জানায়। বাদলের বাড়ি ভবেড়বেড় গ্রামে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪৩৫ ঘ.