২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিডিআর জওয়ানকে ধরে নিয়ে গেছে বিএসএফ

সিলেটের জৈন্তাপুর সীমান্তে বৃহস্পতিবার গুলিতে আহত এক বিডিআর সদস্যকে ভারতীয় সীমান্ত রক্ষীরা ধরে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2010, 08:18 AM

Updated : 24 Aug 2022, 06:36 PM

সিলেট, ফেব্র"য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফো ডটকম)- সিলেটের জৈন্তাপুর সীমান্তে বৃহস্পতিবার গুলিতে আহত এক বিডিআর সদস্যকে ভারতীয় সীমান্ত রক্ষীরা ধরে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে বিডিআর মহাপরিচালক তাদের কোনো সদস্য আহত হওয়ার বিষয়টি নাকচ করেছেন। স্থানীয় বিডিআর কর্মকর্তা ২১ রাইফেলস ব্যাটালিয়নের প্রধান (সিও) লেফটেন্যান্ট কর্নেল খন্দকার জহিরুল আলম বলেন, নায়েক মুজিবুর রহমানকে সকাল সাড়ে ১০টার দিকে বাংলাদেশ সীমান্ত থেকে ধরে নিয়ে যায় বিএসএফ। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকালে জৈন্তাপুর সীমান্তের ১২৮৩-১২৮৪ নং পিলার সংলগ্ন বাংলাদেশের ভূমির প্রায় ৫০ মিটার ভেতরে ঢুকে পড়ে বিএসএফ'র ১৫-২০ জনের একটি দল। "তারা ২ রাউন্ড গুলি ছোড়ে। এরপর পায়ে গুলিবিদ্ধ মুজিবুরকে ধরে ওপারে নিয়ে যায়।" লেফটেন্যান্ট কর্নেল জহির বলেন, এ বিষয়ে পতাকা বৈঠক আহবান করা হলেও দুপুর পর্যন্ত বিএসএফের সাড়া মেলেনি। এদিকে বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলাম সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আতঙ্কিত হয়ে দুই পক্ষের ভুল বোঝাবুঝির কারণে এমনটি ঘটেছে। দু'পক্ষ থেকেই গুলি ছোঁড়ার ঘটনা ঘটলেও বিডিআরের কেউ আহত হয়নি। বিডিআরের এক সদস্যকে বিএসএফ ধরে নিয়ে গেছে তা সত্য। তাকে ফিরিয়ে আনার জন্য আলোচনা চলছে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/ডিডি/১৪১০ ঘ.