২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মীরসরাইয়ে মাইক্রোবাস খাদে, নিহত ৯

চট্টগ্রামের মীরসরাইয়ে একটি মাইক্রোবাস খাদে পড়ে নয়জন নিহত হয়েছে। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2010, 07:35 AM

Updated : 24 Aug 2022, 06:36 PM

চট্টগ্রাম, ফেব্র"য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের মীরসরাইয়ে একটি মাইক্রোবাস খাদে পড়ে নয়জন নিহত হয়েছে। সকাল সাড়ে ১১টার দিকে মলিয়াইস সাধুরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে মীরসরাই থানার ওসি হুমায়ুন কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। বারৈয়ারহাট থেকে পশ্চিম দিকের মলিয়াইস সাধুরহাট এলাকা থেকে মাইক্রোবাসটিতে চড়ে যাত্রীরা একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে বড় তাকিয়া বাজারে যাচ্ছিলো। পথে নিয়ন্ত্রণ হারিয়ে এটি খাদে পড়ে যায় বলে পুলিশ জানায়। এতে ছয়জন নারী ও তিনটি শিশু ঘটনাস্থলেই মারা যায়। নিহতরা হলেন- লায়লা বেগম (২৮) ও তার ছেলে তানভীর (৩), নূর জাহান (৪০), পারুল আক্তার (৮), শাহানা সুলতানা (১৪), আলেয়া বেগম (৪০), তার মেয়ে এসএসসি পরীক্ষার্থী তাহমিনা আক্তার (১৫) এবং আলেয়ার ছেলে শরিফ ও কামরুল। দুর্ঘটনায় আরো দুইজন আহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি। হতাহতরা সবাই এক গ্রামের। তারা ছিলো কনে পক্ষের লোক। লাশগুলো চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি উদ্ধার করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/এমআই/১৭৩০ ঘ.