ঢাকা, ফেব্র"য়ারি ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য তিনটি প্রকল্পের আওতায় ১ হাজার ৮০৬টি ফ্ল্যাট নির্মাণ করবে সরকার।
বুধবার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান এ পরিকল্পনার কথা জানান।
জাতীয় পার্টির (এ) সাংসদ এবিএম রহুল আমিন হাওলাদারের লিখিত প্রশ্নের জবাবে তিনি জানান, এরমধ্যে উন্নয়ন বাজেটের আওতায় ১৩৬৬টি ও অনুন্নয়ন বাজেটের আওতায় ৪৪০টি ফ্ল্যাটসহ মোট ১৮০৬টি ফ্ল্যাট নির্মাণ করা হবে।
সংসদ সদস্য শাহিন মনোয়ারা হকের অপর এক লিখিত প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, রাজধানীকে স
bdnews24