২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযোদ্ধা সরকারি চাকুরেদের বয়স বৃদ্ধির বিল পাশ

মুক্তিযোদ্ধা চাকরিজীবীদের চাকরির বয়সসীমা বাড়িয়ে জাতীয় সংসদে দি পাবলিক সার্ভেন্ট (আবসর) (সংশোধন) আইন-২০১০ পাস হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2010, 04:34 PM

Updated : 24 Aug 2022, 06:33 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযোদ্ধা চাকরিজীবীদের চাকরির বয়সসীমা বাড়িয়ে জাতীয় সংসদে দি পাবলিক সার্ভেন্ট (আবসর) (সংশোধন) আইন-২০১০ পাস হয়েছে। বিলটি পাস হওয়ার ফলে মুক্তিযোদ্ধা সরকারি কর্মচারীদের অবসর গ্রহণের বয়স ৫৭ থেকে বেড়ে ৫৯ বছর হলো। সংসদ কার্যে সংস্থাপন মন্ত্রনালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বিলটি উত্থাপন করেন। পরে কণ্ঠ ভোটে বিলটি পাস হয়। এর আগে বিলটি পরীক্ষা নীরিক্ষার জন্য সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/জিএনএ/২২২০ ঘ.