২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

'তানজিমকে নিয়ে প্রধানমন্ত্রীকে বিব্রত করার চেষ্টা হয়েছে'

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, তানজিম আহমেদের (সোহেল তাজ) পদত্যাগপত্র নিয়ে প্রধানমন্ত্রীকে বিব্রত করার চেষ্টা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2010, 11:55 AM

Updated : 24 Aug 2022, 06:34 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, তানজিম আহমেদের (সোহেল তাজ) পদত্যাগপত্র নিয়ে প্রধানমন্ত্রীকে বিব্রত করার চেষ্টা হয়েছে। পদত্যাগপত্র গৃহীত না হওয়ায় তানজিম এখনো প্রতিমন্ত্রী রয়েছেন বলেও জানান তিনি। পদত্যাগী স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম সাত মাসের বেশি সময় বিদেশ থাকার পর গত ২৭ জানুয়ারি দেশে ফেরেন। বিমানবন্দরে তাকে প্রতিমন্ত্রীর প্রটোকল দেওয়া হলেও তা নেননি তিনি। মতিয়া বুধবার সচিবালয়ে সাংবাদিকদের বলেন, "সোহেল এখনো প্রতিমন্ত্রী রয়েছেন। কারণ প্রধানমন্ত্রী তার পদত্যাগপত্র গ্রহণ করেননি। তার এ পদত্যাগপত্র ও তাকে নিয়ে অনেকেই একটা সমস্যা সৃষ্টি করতে চেয়েছিলো। তারা প্রধানমন্ত্রীকে বিব্রত করার চেষ্টা করেছে। কিন্তু সে প্রত্যাশা পূরণ হয়নি।" তবে কারা প্রধানমন্ত্রীকে বিব্রত করার চেষ্টা করেছিলো তা স্পষ্ট করেননি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া। তানজিমের দপ্তরের বিষয়ে মতিয়া বলেন, "আপাতত তার কোনো দপ্তর নেই। তাকে কোনো দপ্তর দেওয়া হচ্ছে কিনা, এটা প্রধানমন্ত্রীর ব্যাপার।" তবে মন্ত্রিপরিষদ সচিব মো. আবদুল আজিজ স