২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাংক থেকে গ্রাহকের লাখ টাকা চুরি

সুনামগঞ্জে সোনালী ব্যাংক ভবন থেকে এক গ্রাহকের সাড়ে ৪ লাখ টাকা চুরি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2010, 09:06 AM

Updated : 24 Aug 2022, 06:34 PM

সুনামগঞ্জ, ফেব্র"য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুনামগঞ্জে সোনালী ব্যাংক ভবন থেকে এক গ্রাহকের সাড়ে ৪ লাখ টাকা চুরি হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১টায় শহরের পুরাতন বাস স্টেশনের সোনালী ব্যাংক শাখায় এ ঘটনা ঘটে। ব্যাংকের শাখা ব্যবস্থাপক আবুল হোসেন সাংবাদিকদের জানান, গ্রাহক জয়নাল মিয়া সকালে ব্যাংক থেকে চেকের মাধ্যমে সাড়ে চার লাখ টাকা তোলেন। টাকা তুলে তিনি তার সঙ্গে ব্যাংকে আসা আরো দুজনের জন্য চেয়ারে বসে অপেক্ষা করছিলেন। ওই সময় জয়নালের কাছ থেকে টাকা চুরি হয় বলে ব্যাংক কর্মকর্তারা জানান। আবুল হোসেন জানান, চুরির ঘটনাটি ব্যাংকের ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরায় ধরা পড়েছে। সুনামগঞ্জ সদর থানার ওসি আতাউর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। টাকা উদ্ধার ও চোরদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৪৫৪ ঘ.