২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রচার মাধ্যমে নাড়া দিতেই এটা করেছে জেএমবি: র‌্যাব

র‌্যাবের ধারণা গণমাধ্যমে ফলাও প্রচার নিয়ে সদস্য ঝরে পড়া ঠেকাতেই সোমবার দলত্যাগী এক কর্মীকে 'আয়োজন করে' খুন করেছে জেএমবি। গোলাম মর্তুজা অন্তু জানাচ্ছেন বিস্তারিত

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2010, 04:56 PM

Updated : 24 Aug 2022, 06:32 PM

গোলাম মর্তুজা অন্তু ,বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, ফেব্র"য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গণমাধ্যমে ফলাও প্রচার নিয়ে সদস্য ঝরে পড়া ঠেকাতেই সোমবার রাজধানীর উত্তরায় দলত্যাগী কর্মীকে 'আয়োজন করে' খুন করেছে জেএমবি। প্রাথমিক তদন্তের পর এটাই সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধারণা। সোমবার সকালে উত্তরায় সাবেক সহযোগীদের হাতে খুন হন জেএমবির দলত্যাগী কর্মী রশিদুল ইসলাম (২৮)। রাশিদুল এক মসজিদে ইমামতি করতেন। স্ত্রী নূর-ই রাব্বির দাবি, স