২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ৪ ছিনতাইকারী গ্রেপ্তার

সিলেট নগরীর শাহী ঈদগাহ এলাকা থেকে মঙ্গলবার সন্ধ্যায় চার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2010, 04:49 PM

Updated : 24 Aug 2022, 06:32 PM

সিলেট, ফেব্র"য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেট নগরীর শাহী ঈদগাহ এলাকা থেকে মঙ্গলবার সন্ধ্যায় চার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা হলেন- ওই এলাকার সাইদুর রহমান (৩০), বালুচর এলাকার নুনু মিয়া (৩৭), আব্দুছ সালাম (৪০) ও নবীগঞ্জের দরবেশপুর গ্রামের সেবুল আহমদ (২৭)। সিলেট কোতোয়ালি থানায় উপ-পরিদর্শক সঞ্জিত দাস বলেন, গোপন সংবাদ পেয়ে সন্ধ্যা ৭টার দিকে শাহী ঈদগাহ এলাকার একটি বাসা থেকে চার ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। তিনি বলেন, "এরা নগরীর চিহ্নিত ছিনতাইকারী। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।" এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৪৫ ঘ.