কক্সবাজার, ফেব্র"য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের উখিয়া উপজেলার মাদারবনিয়ার গ্রামে মঙ্গলবার বন বিভাগের জমি দখল নিয়ে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দু'জন।
আবদুল আজিজ (৩০) একই এলাকার ঠাণ্ডা মিয়ার ছেলে।
আহতরা হলেন- মোহাম্মদ হক (২৬) ও হাসান শরীফ (৪২)।
স্থানীয়দের বরাত দিয়ে উখিয়া থানার ওসি রফিকুল ইসলাম বলেন, বন বিভাগের কিছু জমি নিয়ে মোহাম্মদ উল্লাহ ও মোহাম্মদ শরীফ এবং আবদুল আজিজের পক্ষের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
সকাল ১০টার দিকে মোহাম্মদ উল্লাহর পক্ষের লোকজন সেখানে চাষ দিতে গেলে সংঘর্ষ বাধে। এ সময় মারধর ও উপর্যুপরি ছুরিকাঘাতে আবদুল আজিজ ঘটনাস্থলে মারা যান।
এই ঘটনায় এখনো মামলা হয়নি বলে পুলিশ কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২০০ ঘ.
bdnews24