২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সূত্রাপুরে ব্যবসায়ীকে গুলি করে টাকা ছিনতাই

রাজধানীর সূত্রাপুরে এক ব্যবসায়ীকে গুলি করে ১০ লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে সন্ত্রাসীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2010, 01:13 PM

Updated : 24 Aug 2022, 06:31 PM

ঢাকা ফেব্র"য়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর সূত্রাপুরে এক ব্যবসায়ীকে গুলি করে ১০ লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে সন্ত্রাসীরা। সোমবার দুপুর ৩ টার দিকে বাংলাবাজার চৌরাস্তায় আইডিয়াল কলেজের সামনে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ আড়তদার ফরিদ খানকে (৪০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্রাপুর থানার উপ-পরিদর্শক মজিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ব্যবসায়ী ফরিদ খান দুপুর তিনটার দিকে পায়ে হেঁটে সদরঘাটের একটি ব্যাংকে টাকা জমা দিতে যাচ্ছিলেন। বাংলাবাজার চৌরাস্তায় পৌঁছলে চার সন্ত্রাসী তাকে গুলি করে টাকা ছিনিয়ে নেয়।" ঘটনাস্থলে উপস্থিত আরেক উপ-পরিদর্শক মনির হোসেন মোল্লা জানান, ব্যাগে ১০ লাখ টাকা ছিল বলে ফরিদ তাদের বলেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এএল/এসকে/১৯০৪ঘ.