২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

'এসএসসি পরীক্ষায় নকল বরদাশত করা হবে না'

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আসন্ন এসএসসি পরীক্ষায় নকলের সঙ্গে কোনো শিক্ষক বা সরকারি কর্মচারী জড়িত হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করে দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2010, 06:11 PM

Updated : 24 Aug 2022, 06:29 PM

চট্টগ্রাম, জানুয়ারি ৩১ (বিডিনউিজ টোয়েন্টিফোর ডটকম)- শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আসন্ন এসএসসি পরীক্ষায় নকলের সঙ্গে কোনো শিক্ষক বা সরকারি কর্মচারী জড়িত হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করে দিয়েছেন। আগামী ১১ ফেব্র"য়ারি থেকে সারাদেশে এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে। রোববার দুপুরে চট্টগ্রাম শিক্ষা বোর্ড প্রাঙ্গণে জেলা প্রশাসন, শিক্ষা বোর্ডের কর্মকর্তা, শিক্ষক ও পুলিশ প্রশাসনের সঙ্গে এক মতবিনিময় সভায় মন্ত্রী এ কথা বলেন। শান্তিপূর্ণ ও স্বাভাবিক পরিবেশে শতভাগ নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিত করার লক্ষ্যে এ সভা ডাকা হয়। শিক্ষামন্ত্রী বলেন, এটা সত্য কোথাও কোথাও শিক্ষক ও সরকারি কর্মচারীরা নকলের সঙ্গে জড়িয়ে পড়েন। তাদের জন্যই এই সতর্কবার্তা। আর যারা নকল করে পরীক্ষা পাসের চিন্তা করছে তাদের এবার আর পরীক্ষার হলে আসার দরকার নেই। তিনি শতভাগ নকল মুক্ত পরীক্ষার পাশাপাশি স্বাভাবিক ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে ছাত্র-শিক্ষক এবং সরকারি-বেসরকারি কর্মকর্তাদের নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন। চট্টগ্রাম শিক্ষা বোর্ড চেয়ারম্যান মুহম্মদ আবু জাফর চৌধুরীর সভাপতিত্বে এ সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার শ্যামপদ দে, জেলা প্রশাসক ফরিদ উদ্দিন আহম্মদ চৌধুরী, পরীক্ষা নিয়ন্ত্রক পীযুষ দত্ত, প্রেস ক্লাব সভাপতি আবু সুফিয়ান বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/এমসি/এইচএ/২৩৫৫ ঘ.