২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বস্ত্রকলকে সোয়া ২ কোটি টাকা জরিমানা

পরিবেশ দুষণের দায়ে ময়মনসিংহের ভালুকায় একটি বস্ত্রকলকে দুই কোটি ২৪ লাখ ৬৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2010, 02:37 PM

Updated : 25 Aug 2022, 07:53 PM

ময়মনসিংহ, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পরিবেশ দুষণের দায়ে ময়মনসিংহের ভালুকায় একটি বস্ত্রকলকে দুই কোটি ২৪ লাখ ৬৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার বিকালে পরিবেশ অধিদপ্তর উপজেলার ভরাডোবা এলাকার এক্সপেরিয়েন্স লিমিটেড নামের এই কারখানাটিকে জরিমানা করে বলে পুলিশ জানিয়েছে। জরিমানা অর্থ এখন পর্যন্ত পরিশোধ করা হয়নি। ময়মনসিংহ গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মোমিনুল ইসলাম সাংবাদিকদের জানান, পরিবেশ অধিদপ্তরের 'ডাইরেক্টর অব ইনফোর্সমেন্ট অফিসার' মনির চৌধুরীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। আদালত কারখানা এলাকায় দেখতে পায় কৃষি জমিতে বর্জ্য ফেলায় ফসল নষ্ট হচ্ছে। একইসঙ্গে পরিবেশের ক্ষতি করছে এই বর্জ্য। পরিবেশ অধিদপ্তরের নির্দেশ অমান্য করে কারখানার বর্জ্য কৃষি জমিতে ফেলায় বস্ত্রকলটিকে জরিমানা করে বলে ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০২৪ ঘ.