২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওসি রফিকের বিরুদ্ধে আরো অভিযোগের আবেদন

কলেজছাত্র কামরুল ইসলাম মমিন হত্যা মামলার প্রধান আসামি ওসি রফিক ও শীর্ষ সন্ত্রাসী হাবিবুর রহমান তাজের বিরুদ্ধে আরো অভিযোগ যুক্ত করার আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2010, 02:32 PM

Updated : 25 Aug 2022, 07:53 PM

ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কলেজছাত্র কামরুল ইসলাম মমিন হত্যা মামলার প্রধান আসামি ওসি রফিক ও শীর্ষ সন্ত্রাসী হাবিবুর রহমান তাজের বিরুদ্ধে আরো অভিযোগ যুক্ত করার আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। বুধবার ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইবুনালে এ আবেদন করেন এ আদালতে রাষ্ট্রপক্ষের বিশেষ কৌসুলি রফিকুল ইসলাম। বিচারক মো. রেজাউল ইসলাম আগামি রোববার এ আবেদনের শুনানির দিন নির্ধারণ করেছেন। ঢাকা কমার্স কলেজের ছাত্র কামরুল হত্যা মামলায় অভিযোগ গঠনের ১৪ মাস পর এ আবেদন করা হলো। বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে ২০০৫ সালের ১৩ সেপ্টেম্বর মমিনকে তাদের উত্তর ইব্রাহীমপুরের বাসার সামনে খুন করে দুষ্কৃতকারীরা। ওই খুনের ঘটনায় কাফরুল থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলামের সম্পৃক্ততা পাওয়া যায়। এ মামলার ছয় আসামি পলাতক রয়েছে। এরা হলেন