২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

'চলতি অর্থবছরে ৬.৭ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জিত হবে'

চলতি ২০১০-১১ অর্থবছরে ৬ দশমিক ৭ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জিত হবে বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2010, 02:50 PM

Updated : 25 Aug 2022, 07:53 PM

ঢাকা, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটটকম)- চলতি ২০১০-১১ অর্থবছরে ৬ দশমিক ৭ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জিত হবে বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। ২০১০ সালের ব্যাংকিং ও আর্থিক খাত পর্যালোচনা বিষয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ প্রত্যাশা করেন তিনি। মঙ্গলবার বিকেলে মতিঝিলে কেন্দ্রীয় ব্যাংক কার্যালয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। গভর্নর বলেন, "চলতি অর্থবছরের বাজেটে মোট অভ্যন্তরীন উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ দশমিক ৭ শতাংশ। দেশে বড় ধরনের কোন বিপর্যয় না ঘটলে এই প্রবৃদ্ধি অর্জিত হবে। সেইসঙ্গে মধ্যমেয়াদী প্রক্ষেপণ মোতাবেক পরবর্তী বছরগুলোতে ৭ শতাংশের বেশি হারে জিডিপি প্রবৃদ্ধি অর্জিত হবে।" ২০১০ সালের ব্যাংকিং ও আর্থিক খাতের কার্যক্রম মুল্যায়ন করে আতিউর রহমান বলেন, "বিশ