গাজীপুর, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গাজীপুরে ট্রেনে কাটা পড়া দুই নারীর লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
তাদের কারো পরিচয় জানা যায়নি।
সোমবার সকালে শ্রীপুরের রাজেন্দ্রপুর স্টেশন থেকে আধা কিলোমিটার দক্ষিণে ঢাকাগামী একটি ট্রেনে কাটা পড়েন এক নারী।
একই এলাকার কাওরাইদ রেলসেতুতে ময়মনসিংহগামী ট্রেনে কাটা পড়েন আরেকজন।
রেলওয়ে পুলিশের (জিআরপি) টঙ্গী ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. আবুল খায়ের জানান, ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করে সোমবার বিকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে ঢাকা রেলওয়ে থানায় মামলা হয়েছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২০৩ ঘ.
bdnews24