২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনায় ২০ কেজি গাঁজা উদ্ধার

বরগুনার আমতলী উপজেলার পূর্ব চিলা গ্রামে রোববার রাতে ২০ কেজি গাঁজা উদ্ধার ও শিউলি আক্তার (৩৫) নামের এক নারীকে গ্রেফতার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2010, 09:10 AM

Updated : 25 Aug 2022, 07:52 PM

বরগুনা, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরগুনার আমতলী উপজেলার পূর্ব চিলা গ্রামে রোববার রাতে ২০ কেজি গাঁজা উদ্ধার ও শিউলি আক্তার (৩৫) নামের এক নারীকে গ্রেফতার করেছে র‌্যাব। র‌্যাবের এএসপি মারুফ হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত সাড়ে ৮টার দিকে চান মিয়ার বসত ঘর থেকে দেড় বস্তা গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া গাঁজার পরিমান ২০ কেজি। এ ঘটনায় তার মেয়ে শিউলিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, "শিউলি তার স্বামী মো. মুরাদের সহযোগিতায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিলো।" আমতলী থানার ওসি সামসুল হক জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৫০৭ ঘ.