২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খিলক্ষেতে অগ্নিদগ্ধ আরো একজনের মৃত্যু

রাজধানীর খিলক্ষেতে অগ্নিদগ্ধ আরো একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে ওই অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা ৮ এ দাঁড়িয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2010, 05:03 AM

Updated : 25 Aug 2022, 07:52 PM

ঢাকা, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর খিলক্ষেতে অগ্নিদগ্ধ আরো একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে ওই অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা ৮ এ দাঁড়িয়েছে। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে নামাপাড়ার বোর্ডগার্ড এলাকায় গোদরেজের অ্যারোসলের গুদামে আগুন লাগে। এতে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। এরপর শনি ও রোববার হাসপাতালে দুইজন মারা যান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন ইকবাল হোসেন (২৬) রোববার দিবগাত রাত ১টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বার্ন ইউনিটের প্রকল্প পরিচালক সামন্ত লাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা জানিয়েছেন। অগ্নিদগ্ধ সাইদুর রহমান (৩০), আব্দুল হামিদ (২০) ও এনামুল (২১) হাসপাতালে চিকিৎসাধীন। এর আগে যারা মারা যান, তারা হলেন- আনোয়ার হোসেন (২৩), রাসেল (১৭), ইউসুফ (২৫), তোফাজ্জল (২০), আমিনূর (২৫), আলমাস (২৫) ও জুয়েল (২০)। হতাহতরা সবাই ওই গুদামে কাজ করতেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এজে/১০৫৬ ঘ.